বিভ্রাট কাটিয়ে অনলাইনে অ্যামাজন ক্লাউড
কয়েক ঘন্টা বন্ধ থাকার পর অনলাইনে ফিরেছে অ্যামাজন ক্লাউড। এখন সেবা নিতে পারছে হাজার হাজার ব্যবহারকারী। খবর রয়টার্স।
বিভ্রাট শিকার হওয়ার মধ্যে নিউইয়র্ক মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি ও বোস্টন গ্লোবের ওয়েবসাইটও ছিলো।
ডাউনডিটেক্টরের তথ্যমতে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১১টা ৪৯ মিনিট থেকে বিকেল ৩টা ৩৭ মিনিট পর্যন্ত অ্যামাজন ওয়েব সার্ভিসে (এডব্লিউএস) ত্রুটি ও ল্যাটেন্সি বেড়ে যায়।
এ সময় গ্রাহকরা সাইন-ইন ত্রুটি, কল, চ্যাট, এডব্লিউএস সহায়তা ও অন্যান্য পরিষেবা নিতে গিয়ে সমস্যায় পড়েন। যার প্রভাব পড়ে পরিবহন থেকে আর্থিক পরিষেবা ব্যবসায় পর্যন্ত।
ডাউনডিটেক্টরের মতে, অ্যামাজন মিউজিক ও অ্যালেক্সার মতো অন্যান্য পরিষেবাও ব্যাহত হয়েছিল। এ ঘটনায় মোট ১০৪টি সার্ভিসে সমস্যা হয়।
ডিবিটেক/বিএমটি





